লেবাননের রাজধানী মধ্য বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত এবং কমপক্ষে ১১৭ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
বৈরুতের রাস এল-নাবা এবং আল-নুওয়েরিতে বৃহস্পতিবার এ বিমান হামলা হয়।
এ সময় দুটি আবাসিক এলাকায় আগুন জ্বলতে এবং ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।
বিবিসির সাংবাদিকরা জানান, রাজধানীর একটি ছোট শিয়া এলাকা বাচৌরাতে হামলার স্থান থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ খুঁড়তে দেখা গেছে। এছাড়া অ্যাম্বুলেন্সগুলোকে অনেক আহতকে আমেরিকান ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।