|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
মিরপুরে সাকিব ভক্তদের সঙ্গে বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৪
সাকিব আল হাসানকে ফিরিয়ে এনে বিদায়ী টেস্ট খেলতে দেওয়ার এক দফা দাবিতে লংমার্চ শুরু হয়েছে মিরপুর স্টেডিয়ামে। রোববার (২০ অক্টোবর) দুপুরে সাকিব ভক্তদের ব্যানারে কয়েকশ সমর্থক মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে অবস্থান নিতে চাইলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাদের আটকে দেন।
এসময় সাকিব ভক্তদের কেউ কেউ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন তাদের বক্তব্যে। সাকিবভক্তরা বলেন, সাকিব আল হাসান ১৭ বছর বাংলাদেশের জার্সি পরে খেলেছেন। বাংলাদেশকে বহু জয় এনে দিয়েছেন। বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানের জায়গায় নিয়ে গেছেন। আর তাই তাকেও সম্মানিত করা উচিৎ।
এরপর জানা যায়, বিকেল পৌনে তিনটার দিতে হঠাৎ স্টেডিয়ামের মিডিয়া গেটের উল্টো দিক থেকে লাঠি-সোটা হাতে সাকিব-বিরোধী একদল যুবক এসে তাদের এলোপাথাড়ি পেটাতে থাকে। শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। মুহূর্তেই মিরপুর স্টেডিয়ামের সামনের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দ্রুত সেনাবাহিনির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাঠি-সোটা নিয়ে পেটাতে আসা যুবকরা পালিয়ে যায়। তারা কারা তাৎক্ষণিক জানা যায়নি।
Copyright © 2026 Desh Investigation. All rights reserved.