• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline
সারদা থেকে পালানো ডিআইজি এ কে এম আহসানউল্লাহ সাময়িক বরখাস্ত ফটিকছড়িতে জমিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কৃষিশ্রমিকের মৃত্যু কেরানীগঞ্জে ৩০ হাজার টাকার বিরোধে প্রেমিকাকে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন ও প্রেমিক গ্রেপ্তার চর দখলের রক্তক্ষয়ী টেটাযুদ্ধ: হত্যার মামলায় ৬১ জন আসামি, আটক ৫ বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযান, বিদেশি পিস্তল-গুলিসহ ভারতীয় সিগারেট উদ্ধার ছয় মাসে সংখ্যালঘু নির্যাতনের ৮২৪ ঘটনার দাবি HRCBM-এর, জুডিশিয়াল কমিশন গঠনের আহ্বান স্থানীয় নির্বাচনের প্রচারণায় নারীর অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান জুলাইয়ে গণহত্যায় জড়িত ৮০ পুলিশ কর্মকর্তার চাকরি যাচ্ছে একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন

চর দখলের রক্তক্ষয়ী টেটাযুদ্ধ: হত্যার মামলায় ৬১ জন আসামি, আটক ৫

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার মেঘনা-তিতাস উপজেলার চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬১ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিহত কুহিনূর আক্তারের স্বামী মো. কাবিল মিয়া বাদী হয়ে মেঘনা থানায় মামলাটি করেন। মামলার পর বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের মো. হান্নান (২৬), মাইনুদ্দিন (৪০), কাশেম বেপারী (৬০), মো. রানা (২১) এবং মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুরুজ মিয়া (৬২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার পর গ্রেপ্তারের আতঙ্কে নতুন ভাটেরারচর গ্রামের অনেক পুরুষ এলাকা ছেড়ে চলে গেছেন। এতে গ্রামটিতে স্বাভাবিক জনচলাচলও কমে গেছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, সংঘর্ষে নিহত নারীর ঘটনায় তাঁর স্বামী হত্যা মামলা করেছেন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে ঘটনার রাতেই ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। পরে হত্যা মামলায় তাঁদের এজাহারভুক্ত করা হয়। বুধবার গ্রেপ্তার হওয়া অপর আসামি সুরুজ মিয়াকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত রোববার মেঘনা-তিতাস উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দাদের চর দখলকে কেন্দ্র করে টেটাযুদ্ধ হয়। সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই কুহিনূর আক্তার নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা