• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline
অডিটে ঢাকা সিটি কলেজে নিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনায় বড় অনিয়মের অভিযোগ দ্বিতীয় পদ্মা সেতুর পথে আরেক ধাপ, দৌলতদিয়া-পাটুরিয়া রুট পাচ্ছে সর্বোচ্চ গুরুত্ব মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের খুলনায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তল উদ্ধার, ‘বি কোম্পানির’ তিন সদস্য গ্রেপ্তারের দাবি এটাই হবে আমাদের জীবনের শেষ যুদ্ধ’—সাবের হোসেন চৌধুরীর বক্তব্য ঘিরে আলোচনা শেখ হাসিনার দেশে ফেরার ‘চূড়ান্ত কর্মসূচি’ নিয়ে নতুন দাবি, স্বাধীনভাবে মেলেনি প্রমাণ সীতাকুণ্ডে থানা পরিদর্শনে পুলিশ সুপার, এলাকাবাসীর অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কোতোয়ালী থানার অভিযানে গাঁজাসহ মাদক কারবারি, ডাকাতি মামলার আসামি ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১৬ বাকলিয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ ৬০০ ইয়াবা উদ্ধার, আটক ১ সারদা থেকে পালানো ডিআইজি এ কে এম আহসানউল্লাহ সাময়িক বরখাস্ত

খুলনায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তল উদ্ধার, ‘বি কোম্পানির’ তিন সদস্য গ্রেপ্তারের দাবি

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও নগদ এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র‍্যাব-৬।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া এলাকার মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারি পাড়া এলাকার মো. নান্না বেপারি (৫৭)।

র‍্যাব-৬ জানায়, অভিযানের সময় নান্না বেপারির বাড়িতে তল্লাশি চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় আলামতগুলো জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার তিনজন খুলনার ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি শীর্ষ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।

সংস্থাটি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধসংক্রান্ত রেকর্ড পর্যালোচনায় খুলনা, পিরোজপুর ও বরগুনার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-৬ জানায়, সারা দেশের মতো খুলনাতেও অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ তাদের খুলনা মহানগর পুলিশের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা