• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline
অডিটে ঢাকা সিটি কলেজে নিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনায় বড় অনিয়মের অভিযোগ দ্বিতীয় পদ্মা সেতুর পথে আরেক ধাপ, দৌলতদিয়া-পাটুরিয়া রুট পাচ্ছে সর্বোচ্চ গুরুত্ব মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের খুলনায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তল উদ্ধার, ‘বি কোম্পানির’ তিন সদস্য গ্রেপ্তারের দাবি এটাই হবে আমাদের জীবনের শেষ যুদ্ধ’—সাবের হোসেন চৌধুরীর বক্তব্য ঘিরে আলোচনা শেখ হাসিনার দেশে ফেরার ‘চূড়ান্ত কর্মসূচি’ নিয়ে নতুন দাবি, স্বাধীনভাবে মেলেনি প্রমাণ সীতাকুণ্ডে থানা পরিদর্শনে পুলিশ সুপার, এলাকাবাসীর অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কোতোয়ালী থানার অভিযানে গাঁজাসহ মাদক কারবারি, ডাকাতি মামলার আসামি ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১৬ বাকলিয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ ৬০০ ইয়াবা উদ্ধার, আটক ১ সারদা থেকে পালানো ডিআইজি এ কে এম আহসানউল্লাহ সাময়িক বরখাস্ত

সীতাকুণ্ডে থানা পরিদর্শনে পুলিশ সুপার, এলাকাবাসীর অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। পরিদর্শনের অংশ হিসেবে তিনি থানার কার্যক্রম পর্যালোচনা করেন এবং পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় এলাকাবাসী মাদক কারবার, সন্ত্রাসী তৎপরতা ও জননিরাপত্তা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

শনিবার (২ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে পুলিশ সুপার থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং জনসেবার মান পর্যালোচনা করেন।

এ সময় তিনি দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দ্রুত, হয়রানিমুক্ত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও মানবিক আচরণের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরে সীতাকুণ্ড থানার বাটিরখীল এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন, মাদক কারবার এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগ করেন।

এ সময় পুলিশ সুপার অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিটি অভিযোগ আইন অনুযায়ী তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, কোনো অপরাধী, সন্ত্রাসী, মাদক কারবারি বা আইনভঙ্গকারী ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে প্রমাণের ভিত্তিতে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। তাই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত থানায় বা পুলিশের জরুরি সেবায় তথ্য দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত অভিযান ও জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা