• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Headline
ডেভিড ইমনের নাম ভাঙিয়ে বিদেশি নম্বরে চাঁদাবাজি, হাটহাজারীতে গ্রেপ্তার ৭ সন্দ্বীপে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম-কক্সবাজারে শেষ মুহূর্তের প্রস্তুতি, মাঠে রেঞ্জ ডিআইজি প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সিএমপিতে বাড়তি সতর্কতা, মাঠে নিরাপত্তা সদস্যরা বিমানবন্দর থেকে বাঁশখালী-হাটহাজারী: প্রধানমন্ত্রীর সফর ঘিরে কেন দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি? প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক জেলা পুলিশ ‘প্রার্থী দেবে না’ থেকে ইউটার্ন জামায়াতের, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ১১ দলীয় জোটে নতুন সমীকরণ ৫০০ টাকা ভাড়ার জন্য চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন জুলাইযোদ্ধাদের জীবিকার চাকা ঘোরাতে প্রধানমন্ত্রীর উপহার, পেলেন সিএনজি-রিকশা এক সফরে উন্নয়ন, পুনর্বাসন ও রাজনীতি—চট্টগ্রামে তারেক রহমান

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে। রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির আগ্রহের কথা জানানো হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং এলএনজি সরবরাহের সম্ভাবনাও আলোচনায় আসে।

দুই পক্ষ মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন নির্মাণের পুরোনো প্রস্তাব পুনরায় আলোচনায় আনার বিষয়েও আগ্রহ প্রকাশ করে। জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের মধ্যে বৈঠকের প্রস্তাব দেন বাংলাদেশের জ্বালানি মন্ত্রী। তিনি মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে নিজেও মিয়ানমার সফরে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে চীন–মিয়ানমার–বাংলাদেশ করিডোরের সম্ভাবনা এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি আরও পর্যালোচনা করা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা