• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline
ডেভিড ইমনের নাম ভাঙিয়ে বিদেশি নম্বরে চাঁদাবাজি, হাটহাজারীতে গ্রেপ্তার ৭ সন্দ্বীপে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম-কক্সবাজারে শেষ মুহূর্তের প্রস্তুতি, মাঠে রেঞ্জ ডিআইজি প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সিএমপিতে বাড়তি সতর্কতা, মাঠে নিরাপত্তা সদস্যরা বিমানবন্দর থেকে বাঁশখালী-হাটহাজারী: প্রধানমন্ত্রীর সফর ঘিরে কেন দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি? প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক জেলা পুলিশ ‘প্রার্থী দেবে না’ থেকে ইউটার্ন জামায়াতের, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ১১ দলীয় জোটে নতুন সমীকরণ ৫০০ টাকা ভাড়ার জন্য চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন জুলাইযোদ্ধাদের জীবিকার চাকা ঘোরাতে প্রধানমন্ত্রীর উপহার, পেলেন সিএনজি-রিকশা এক সফরে উন্নয়ন, পুনর্বাসন ও রাজনীতি—চট্টগ্রামে তারেক রহমান

সন্দ্বীপে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সংবাদ সম্মেলন

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা ওমর ফারুক সুজন মেম্বারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার বিকালে মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন শেষে ওমর ফারুক সুজন মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্থানীয়দের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করা হয়।

পাল্টা সংবাদ সম্মেলনে সুজনের বক্তব্য

জানা যায়, গত ৬ সেপ্টেম্বর সারিকাইত ইউনিয়নের কয়েকজন ব্যক্তি সুজন মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা সুজন মেম্বারের বাহিনীর বিরুদ্ধে সারিকাইত ইউনিয়নের জেলেদের মারধর করে মোবাইল, জাল ও অন্যান্য মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ তোলেন।

এর জবাবে সোমবার বিকালে মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ওমর ফারুক সুজন লিখিত বক্তব্য পাঠ করেন।

‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক’

সাংবাদিকদের উদ্দেশে ওমর ফারুক সুজন বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর সন্দ্বীপ ও নোয়াখালীর কিছু চিহ্নিত জলদস্যুর বাহিনীর প্রধান আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।’

তিনি বলেন, ‘আমি গত ৩০ বছর ধরে সাগরে ফিশিং বোটের ব্যবসা করছি। বর্তমানে আমার ৮টি ফিশিং বোট সাগরে মাছ আহরণ করছে। কিন্তু যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগ এনেছে, তাদের সাগরে ডাকাতি ছাড়া কিছুই নাই।’

‘২৫০ জন জেলে আমার ব্যবসায় জড়িত’

সুজন মেম্বার বলেন, ‘আমার এই ব্যবসায় সন্দ্বীপ ও নোয়াখালীর প্রায় ২৫০ জন জেলে জড়িত রয়েছে। এছাড়াও ২০০৮ সালে ভাষাণচরে আমার একটি ঘের জাল ছিল। বিগত সরকারের আমলে নোয়াখালীর চিহ্নিত জলদস্যুরা আমার সেই জালটি দখল করে নেয়।’

তিনি আরও বলেন, ‘২৪-এর ৫ আগস্ট পরবর্তী আমি সেই জাল উদ্ধার করে আমি আবার ব্যবসা পরিচালনা করছি। মূলত একটি পক্ষ আবার এটি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। তাই আমার বিরুদ্ধে এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছে।’

নদীর সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ

উল্লেখ্য, মাইটভাঙ্গা ও সারিকাইত ইউনিয়নের নদীর সীমানা জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এখানে জাল বসানো এবং দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা