• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম-কক্সবাজারে শেষ মুহূর্তের প্রস্তুতি, মাঠে রেঞ্জ ডিআইজি প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সিএমপিতে বাড়তি সতর্কতা, মাঠে নিরাপত্তা সদস্যরা বিমানবন্দর থেকে বাঁশখালী-হাটহাজারী: প্রধানমন্ত্রীর সফর ঘিরে কেন দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি? প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক জেলা পুলিশ ‘প্রার্থী দেবে না’ থেকে ইউটার্ন জামায়াতের, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ১১ দলীয় জোটে নতুন সমীকরণ ৫০০ টাকা ভাড়ার জন্য চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন জুলাইযোদ্ধাদের জীবিকার চাকা ঘোরাতে প্রধানমন্ত্রীর উপহার, পেলেন সিএনজি-রিকশা এক সফরে উন্নয়ন, পুনর্বাসন ও রাজনীতি—চট্টগ্রামে তারেক রহমান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: প্রস্তুত সাত ভেন্যু, শেষ মুহূর্তে নিরাপত্তা জোরদার রাখাইনে আরাকান আর্মির দখল, চট্টগ্রামে গ্যাস আনতে নতুন সমীকরণ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক জেলা পুলিশ

এমডি.রিমন আল ফাহাদ / ২ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক জেলা পুলিশ

বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ির তিন ভেন্যুতে দায়িত্বপ্রাপ্ত অফিসার-ফোর্সদের পৃথক ব্রিফিং; পেশাদারিত্ব ও সমন্বয়ের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর উপলক্ষে জেলার বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ির বিভিন্ন ভেন্যুতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা পরিকল্পনায় নিয়োজিত পুলিশ সদস্যদের পৃথকভাবে ব্রিফিং দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম এবং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (৮ আগস্ট ২০২৬) প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালীর তিনটি নির্ধারিত ভেন্যুতে দায়িত্বপ্রাপ্ত অফিসার-ফোর্সদের এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

হাটহাজারী থানাধীন পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি সরকারি কলেজ এবং বাঁশখালীর আব্দুর রশিদ কমিউনিটি সেন্টারে পৃথক ব্রিফিংয়ে নিরাপত্তা দায়িত্বে থাকা সদস্যদের করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তা ও পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নির্ধারিত তিনটি ভেন্যু ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ভেন্যুগুলোতে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

সফর উপলক্ষে নির্ধারিত ভেন্যুগুলো পরিদর্শন করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম। এ সময় তিনি নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতা বজায় রাখা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য জনবান্ধব ও সেবামূলক পরিবেশ বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ নিষ্ঠা, শৃঙ্খলা ও সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা