শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেডে এসব নির্দেশনা দেওয়া হয়।
আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করে সিএমপি।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
দায়িত্ব পালনের সময় সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পেশাদার আচরণের ওপর গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার। প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন তিনি।
নিরাপত্তা ব্রিফিংয়ে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি) উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং; উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা; উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ রইছ উদ্দিন এবং উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ গোলাম রুহুল কুদ্দুসসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে নগরীর নিরাপত্তা ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার মধ্য দিয়ে এ ব্রিফিং শেষ হয়।