• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম-কক্সবাজারে শেষ মুহূর্তের প্রস্তুতি, মাঠে রেঞ্জ ডিআইজি প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সিএমপিতে বাড়তি সতর্কতা, মাঠে নিরাপত্তা সদস্যরা বিমানবন্দর থেকে বাঁশখালী-হাটহাজারী: প্রধানমন্ত্রীর সফর ঘিরে কেন দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি? প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক জেলা পুলিশ ‘প্রার্থী দেবে না’ থেকে ইউটার্ন জামায়াতের, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ১১ দলীয় জোটে নতুন সমীকরণ ৫০০ টাকা ভাড়ার জন্য চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন জুলাইযোদ্ধাদের জীবিকার চাকা ঘোরাতে প্রধানমন্ত্রীর উপহার, পেলেন সিএনজি-রিকশা এক সফরে উন্নয়ন, পুনর্বাসন ও রাজনীতি—চট্টগ্রামে তারেক রহমান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: প্রস্তুত সাত ভেন্যু, শেষ মুহূর্তে নিরাপত্তা জোরদার রাখাইনে আরাকান আর্মির দখল, চট্টগ্রামে গ্যাস আনতে নতুন সমীকরণ

‘রাতে পরিচালক ঘরে এসে জড়িয়ে ধরতে চেয়েছিলেন’

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ ও যৌন হেনস্থার শিকার হয়েছেন বহু অভিনেত্রী। প্রকাশ্যে মুখও খুলেছেন তাঁরা। সম্প্রতি হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেনকে নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর যৌন লালসার শিকার হয়েছেন বহু অভিনেত্রী। মিডিয়ার সামনে মুখও খুলেছেন তাঁরা। আর এবার যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন স্বরা ভাস্কর। শুটিং চলাকালীন খোদ পরিচালকের যৌন লালসার শিকার হন তিনি।

বলেন, তখন ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। এর আদব কায়দা খুব একটা বুঝতাম না। একটা ছবির শুটিং শুরু হয়ে গিয়েছিল। একটি প্রত্যন্ত এলাকায় চলছিল শুটিং। শুটিং চলাকালীন পরিচালক আমাকে বিভিন্ন আপত্তিকর মেসেজ করতেন। সব সময় চোখে চোখে রাখতেন। আর রাতে ছবির দৃশ্য নিয়ে কিছু আলোচনার জন্য তাঁর রুমে ডেকে পাঠাতেন। এরপর ভালোবাসা ও সেক্স নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। তারপর একদিন রাতে মদ্যপ অবস্থায় আমার ঘরে আসেন। আমাকে জড়িয়ে ধরতে চান।

আরও বলেন, রীতিমতো ভয়ে ভয়ে আমার দিন কাটত। পুরো একা হয়ে গিয়েছিলাম আমি। এরপর থেকে আমি শুটিং শেষ হয়ে গেলেই ঘরের আলো বন্ধ করে দিতাম। অন্ধাকারের মধ্যেই মেকআপ তুলতাম। আমি যে জেগে রয়েছি সেটা যাতে বাইরের কেউ বুঝতে না পারে তার জন্যই অন্ধকারে সব কাজ করতাম।”

এর পরবর্তী অভিজ্ঞতা সম্পর্কে স্বরা বলেন, যারা আমাকে কাস্ট করেছিল তাদেরই যৌন হেনস্থার শিকার হই। এমনকী, তাদের প্রস্তাব নাকচ করে দেওয়ায় বেশ কয়েকটি ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়। এই বিষয়টা আমাকে দুর্বল করে দেয়। অনেকেই আমার মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। একা হয়ে যাই আমি। কারণ, তিনি কোনওভাবেই সমঝোতা করবেন না বলে জানতেন ইন্ডাস্ট্রির সেই সব লোকজন। আসলে আমি ছবি হারাতে রাজি। কিন্তু, কাস্টি কাউচের শিকার হতে রাজি নই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা