• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Headline
জুলাইয়ের শহিদদের আত্মত্যাগেই নতুন বাংলাদেশের ভিত্তি, চট্টগ্রামে রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা ও প্রত্যয়ের বার্তা ‘মাদক-সন্ত্রাস-চাঁদাবাজদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে’— জঙ্গল সলিমপুরে ডিআইজির কঠোর বার্তা জুলাই শহিদদের স্মৃতির প্রতি চট্টগ্রাম জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ; ‘আত্মত্যাগই নতুন বাংলাদেশের প্রেরণা’ ‘জুলাইয়ের আত্মত্যাগ জাতির চিরন্তন প্রেরণা’— শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি সরকারি অফিস নাকি আবাসিক বাসা? বিএমডিএ কার্যালয়ে রান্নাঘর, শয়নকক্ষ ও রাত্রিযাপনের অভিযোগে তোলপাড় জঙ্গল সলিমপুরের বিদ্যুৎ বিল নিয়ে ‘অপপ্রচার’! ইয়াসিনকে জড়ানোর অভিযোগ, এক কোটি ৮ লাখ টাকার বকেয়া নিয়ে নতুন ব্যাখ্যা ‘জাল স্বাক্ষরে কমিটি বৈধতার চেষ্টা?’—উত্তর জেলা যুবলীগে নতুন বিতর্ক  ‘জাল স্বাক্ষরে কমিটি বৈধতার চেষ্টা?’—উত্তর জেলা যুবলীগে নতুন বিতর্ক  চট্টগ্রামে পৃথক তিন অভিযানে ৫ আসামি গ্রেপ্তার অডিটে ঢাকা সিটি কলেজে নিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনায় বড় অনিয়মের অভিযোগ

কালীগঞ্জে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

Reporter Name / ৩৯ Time View
Update : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুইজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার উলুখোলা লেগুনাস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের নুরুল ইসলাম আকন্দের ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল বাশার কাজল (২৭) এবং বড়নগর গ্রামের ফারুক খানের ছেলে তানিন (২৮)।

শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে কালীগঞ্জের বায়েরদীয়া এলাকা দিয়ে মোটরসাইকেলে করে কাজল ও তানিন অস্ত্র উঁচিয়ে যাচ্ছেন এমন খবর পেয়ে উলুখোলা ফাঁড়ির পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ছাত্রলীগ নেতা কাজলের কোমড় থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা