• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
ডেভিড ইমনের নাম ভাঙিয়ে বিদেশি নম্বরে চাঁদাবাজি, হাটহাজারীতে গ্রেপ্তার ৭ সন্দ্বীপে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম-কক্সবাজারে শেষ মুহূর্তের প্রস্তুতি, মাঠে রেঞ্জ ডিআইজি প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সিএমপিতে বাড়তি সতর্কতা, মাঠে নিরাপত্তা সদস্যরা বিমানবন্দর থেকে বাঁশখালী-হাটহাজারী: প্রধানমন্ত্রীর সফর ঘিরে কেন দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি? প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক জেলা পুলিশ ‘প্রার্থী দেবে না’ থেকে ইউটার্ন জামায়াতের, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ১১ দলীয় জোটে নতুন সমীকরণ ৫০০ টাকা ভাড়ার জন্য চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন জুলাইযোদ্ধাদের জীবিকার চাকা ঘোরাতে প্রধানমন্ত্রীর উপহার, পেলেন সিএনজি-রিকশা এক সফরে উন্নয়ন, পুনর্বাসন ও রাজনীতি—চট্টগ্রামে তারেক রহমান

ফটিকছড়িতে জমিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কৃষিশ্রমিকের মৃত্যু

Reporter Name / ৪৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়িতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মুস্তাকিমসহ তিন শ্রমিক লেলাং ইউনিয়নের সন্ন্যাসীরহাট সংলগ্ন চেয়ারম্যান শাহীনের বাড়ির সামনের একটি কৃষিজমিতে ধানের চারা রোপণ করতে যান। এ সময় জমির ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের একটি ছেঁড়া তার পানিতে পড়ে ছিল। বিষয়টি তারা খেয়াল না করেই কাজ শুরু করেন। একপর্যায়ে বিদ্যুৎ প্রবাহিত পানির সংস্পর্শে এসে মুস্তাকিম ঘটনাস্থলেই মারা যান। তবে তার সঙ্গে থাকা অপর দুই শ্রমিক অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম বলেন, “জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। শ্রমিকরা তা না দেখে কাজ করতে নামলে এই দুর্ঘটনা ঘটে।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা