• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম-কক্সবাজারে শেষ মুহূর্তের প্রস্তুতি, মাঠে রেঞ্জ ডিআইজি প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সিএমপিতে বাড়তি সতর্কতা, মাঠে নিরাপত্তা সদস্যরা বিমানবন্দর থেকে বাঁশখালী-হাটহাজারী: প্রধানমন্ত্রীর সফর ঘিরে কেন দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি? প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক জেলা পুলিশ ‘প্রার্থী দেবে না’ থেকে ইউটার্ন জামায়াতের, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ১১ দলীয় জোটে নতুন সমীকরণ ৫০০ টাকা ভাড়ার জন্য চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন জুলাইযোদ্ধাদের জীবিকার চাকা ঘোরাতে প্রধানমন্ত্রীর উপহার, পেলেন সিএনজি-রিকশা এক সফরে উন্নয়ন, পুনর্বাসন ও রাজনীতি—চট্টগ্রামে তারেক রহমান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: প্রস্তুত সাত ভেন্যু, শেষ মুহূর্তে নিরাপত্তা জোরদার রাখাইনে আরাকান আর্মির দখল, চট্টগ্রামে গ্যাস আনতে নতুন সমীকরণ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম-কক্সবাজারে শেষ মুহূর্তের প্রস্তুতি, মাঠে রেঞ্জ ডিআইজি

এমডি.রিমন আল ফাহাদ / ৩ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম-কক্সবাজারে শেষ মুহূর্তের প্রস্তুতি, মাঠে রেঞ্জ ডিআইজি

বাঁশখালী ও মাতারবাড়ী পরিদর্শন; নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা, সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম ও কক্সবাজার সফরকে কেন্দ্র করে দুই জেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের ভেন্যুগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করেছেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

শনিবার (৭ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন নির্ধারিত ভেন্যু ও হেলিপ্যাড এবং কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন তারা।

বাঁশখালীতে ভেন্যু ও হেলিপ্যাডের প্রস্তুতি পর্যালোচনা

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের অংশ হিসেবে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন নির্ধারিত ভেন্যু ও হেলিপ্যাডের সার্বিক প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি।

পরিদর্শনকালে ভেন্যুর প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে মতবিনিময় করা হয়। প্রধানমন্ত্রীর সফর নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন তারা।

এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

মাতারবাড়ীতেও নিরাপত্তা প্রস্তুতি যাচাই

একই দিনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি।

সেখানে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ভেন্যুর প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা এবং বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় কার্যক্রমের খোঁজ নেওয়া হয়। সফর নির্বিঘ্ন করতে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তারা।

দুই জেলায় প্রশাসন-পুলিশের সমন্বিত প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কক্সবাজারে প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের সফরে চট্টগ্রাম ও কক্সবাজারের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরকে ঘিরে ভেন্যু প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার শেষ মুহূর্তের কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা